শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে ২৫০০ হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক হাজী মো. আশরাফ উদ্দিনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে কাবিলগঞ্জ এলাকায়এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোগড়াপাড়া ইউনিনের ৯ টি ওয়ার্ড ৫৫ গ্রামের  প্রায় ২৫০০ হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেন হাজী মো. আশরাফ উদ্দিন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, পোলাও ও খিচুরি চাল, চিনি, লবন, আলু, পেয়াজ, তেল, দুধসহ সাড়ে ১৩ কেজি ওজনের পণ্য।

ঈদ সামগ্রী বিতরণকালে হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে হাজী মো. আশরাফ উদ্দিন নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা এলাকায় প্রশংসিত হচ্ছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD