নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জন্য প্রদর্শনকারী ০২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দশ হাজার টাকা জরিমানা করা হয় ।
মঙ্গলবার উপজেলার কাচঁপুর এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: আরিফ ইশতিয়াক।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরির্দশক টিটু বড়ুয়া জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ০২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং শামীম হোসেন ষ্টোরকে ৭ হাজার টাকা ও মোহাম্মদীয়া প্যাকেজিংকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আপনার মতামত দিন