নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃত বৃদ্ধ আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আ: রাজ্জাক মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভূক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা। ২০ বছর পূর্বে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার বিয়েতে উকিল হন। বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল। গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভূক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তার কক্ষে জোরপূর্বক তার স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ চেষ্টা করে। এসময় ভূক্তভোগী নারী ডাক-চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে সে বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ারউল্লাহকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করেন। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক ( ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন