সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ৩১ দফা নিয়ে বিএনপির উঠান বৈঠক ও আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদিপুর এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসার আহমেদ, রাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ সব সময়ই জাতীয়তাবাদী চিন্তা ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আজ তারেক রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁওয়ের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সোনারগাঁওয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার, বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
সভা শেষে হাজারো নারী নেত্রী ও কর্মীদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে অবহিতকরণ এবং লিফলেট বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনস্রোতে সাদিপুর ইউনিয়ন মুখরিত হয়ে ওঠে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD