রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৩১ দফা লেখা সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বুধবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও
সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।
তিনি জনসাধারণের মাঝে ৩১ দফা লেখা সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও লিফলেট বিতরণ করেন। এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের খোঁজ খবর নেন।
এসময় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ আল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আঃ রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ রনি, সহসম্পাদক সালমান হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা ওসামা,নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা কাওছার আহমেদ শেখ, নোয়াগাঁও ইউনিয়ন জাসাস সভাপতি মোঃ ডালিমসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ৩১ দফা বাস্তবায়নের আল মুজাহিদ মল্লিক এর নির্দেশনায় সনমান্দী ইউনিয়নের সনমান্দী গ্রাম, সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD