শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকার প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার নোয়াইল, রাইজদিয়া, নয়ামাটিসহ ৫ গ্রামের এসব অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচ্ছিন্ন করা হয়।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইব্রাহিম সোনারগাঁও নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার ৫-৭টি গ্রামের মানুষ সংযোগ নিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন। ফলে প্রতি বছর সরকার কয়েক কোটি টাকার রাজস্ব বিঞ্চিত হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD