রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে নিন্ম আয়ের লোকদের মাঝে বিএনপির খাবার ও ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিন্ম আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাবার ও ঈদ সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।
সোনারগাঁও উপজেলা ও  পৌরসভা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁও পৌরসভা বিএনপি একাংশের আহবায়ক লায়ন মো. শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি মো. শফিউদ্দিন ভূঁইয়া,  সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, সোনারগাঁও পৌর বিএনপির সহ সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও নিন্ম আয়ের লোকদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের উদ্যাগে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD