বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ পরিবেশের ক্ষতির দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁও বিএনপি বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সোনারগাঁওয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোনারগাঁওয়ে দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) ও তার ছেলে মো. আপন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- নূর হোসেন ওরফে মাইকেল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকার মৃত হযরত আলীর ছেলে। তার ছেলে মো. আপনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাত পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ববিরোধের জের ধরে মো. সজীবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন। এতে গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ছয়জনকে এজাহারভুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পরে ৩০ আগস্ট রাত ৭টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল এবং ২ নম্বর আসামি তার ছেলে মো. আপনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের দেখানো স্থান থেকে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানির মধ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD