শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা অবৈধভাবে গড়ে উঠা ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উভয় পাশের অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এ উচ্ছদ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ও সোনারগাঁও উপজেলা প্রশাসন।

অভিযানে ফলের দোকান, মিষ্টি, কাপড়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারী, সবজির দোকান উচ্ছেদ করা হয়।

এদিকে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স বিহীন সিএনজি সড়কে রাখার অপরাধে দুলাল আহমেদ নামের একজনকে তিনদিনের কারাদন্ড ও জনি মিয়া নামের একজনকে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি চক্র সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করে থাকে। বার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকে। ফলে ওই এলাকায় চলাচলরত পথচারীরা দূর্ভোগে পড়ে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা মোগরাপাড়া চৌরাস্তা পরিদর্শন করে জনসাধারণের দূর্ভোগ লাঘবে অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে অবৈধ দখলদারদের ২৪ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে মালপত্র নিয়ে সরে যাওয়ার সময় বেঁধে দেন। এছাড়াও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য পরদিন বুধবার গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। গণ বিজ্ঞপ্তির নির্দেশ অমান্যকারীদের ৬ মাসের জেল ও জরিমানার হুশিয়ারী দেন। গণ বিজ্ঞপ্তির নির্দেশ অমান্য করে দখলদাররা সরে না যাওয়ার কারনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কের উভয় পাশের ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল মো. তৈফিকুর রহমান, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. আল রাজী লিয়ন, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মাসহ বিপুল পরিমাণ পুলিশ ও সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে তারা মহাসড়ক দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে রাখে। ফলে পথচারীদের চলাচল অসুবিধা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও তারা যেনো মহাসড়কে বসতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD