মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানা, পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার পিরোজপুরে ‘সাফায়েত উল্লাহ এন্টারপ্রাইজ’ নামের এ পলিথিন কারখানাকে অবৈধ পলিথিন উৎপাদনের জন্য ২ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার সন্ধ্যায় র‌্যাব ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম ওই অভিযান চালায়। এসময় কারখানায় উৎপাদিত ৭৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

র‌্যাব ১১এর সূত্র জানান, এ কারখানায় অনেক দিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। কারখানাটির মালিক মোঃ রাসেল। গত ৮ জুলাই কারখানাটি হতে অবৈধ ৮০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৩০ আগস্ট র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকতারুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সীলগালা করে বন্ধ করা হয়েছিল। পরে আবারও কারখানাটি খুলে অবৈধ পলিথিন উৎপাদনের সংবাদ পেয়ে গতকাল রোববার সন্ধ্যায় কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আবারও কারখানায় উৎপাদিত ৭৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD