Ripon Hasan
৮ অক্টোবর ২০২২ , ৬:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুস সোহবান ওরফে সোহবান মিয়া। গ্রেফতারকৃত ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন পুলিশ। সে শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সনির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান মিয়া।
জানা যায়, চট্টগ্রামের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তার কর্মস্থলে যাওয়া পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এসময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে করে সামন্য যানজটের সৃষ্টি হয়। এসময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকার যাহার নং চট্টগ্রাম মোট্রো গ-১২৬৮৫১ চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে হেঁচরে দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত মঙ্গলবার ভোর রাতে ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত ও শনিবার সকালে সোহবান ডাকাতকে গ্রেফতার করা হয়। সোহবানকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, হাইওয়ে ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় সোহবান ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে আরো দুই ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন ডাকাত গ্রেফতার করা হয়।












আপনার মতামত দিন