বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিকাশের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ,  যুবক নিহত  সোনারগাঁওয়ে ২৩ গ্রামে পবিত্র ঈদুল আজহা পালন সোনারগাঁওবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোহাম্মদ বজলুর রহমান সোনারগাঁওয়ে ১৪৮ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে  সংস্কৃতি প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক সংস্কারের সুযোগে এশিয়ান হাইওয়েতে ডাকাতির ঘটনায়  ৭ ডাকাত গ্রেফতার সোনারগাঁওয়ে দুই ডাকাত সর্দার গ্রেফতার নারায়ণগঞ্জে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক তানজিম হোসেন মোল্লা গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন সোনারগাঁওয়ে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সোনারগাঁওয়ে বিকাশের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ,  যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে পিকআপ চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম ইমন হাসান (১৮) ।  এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি একটি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপার ইমনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ইমন হাসান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করে।
তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, বিকাশের টাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সংঘর্ষে ইমন হাসান নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD