সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

বারদীতে দুই দোকানে আগুন, ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি বাজারে অগ্নিকান্ডে দুই দোকান ভ‚ষ্মিভ‚ত হয়েছে।  সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি কনফেকশনারী ও একটি টেইলারের দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  বৈদ্যেতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনারগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার।

জানা যায়, উপজেলার বারদি বাজারের বটতলা এলাকায় শরীফা কনফেকশনারী ও  সালাউদ্দিন টেইলার্সে গতকাল সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কনফেকশনারী দোকানের ফ্রিজ, টিভি সিসি ক্যামেরা, মনিটর, পন্য সামগ্রী ও টেইলার্সের দোকানের মেশিন, কাপড় পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

শরীফা কনফেকশনারীর মালিক আজিজুল ইসলাম কান্নাকন্ঠে বলেন, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরে বাজার থেকে একাধিক মানুষ ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD