শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে দুই সংগঠনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারাযণগঞ্জের সোনারগাঁওয়ের নুনরেটেকের মায়াদ্বীপে শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে উদীচী শিল্পী গোষ্ঠি ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সোনারগাঁও শাখার নেতৃবৃন্দ|

রোববার সকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকের মায়াদ্বীপের সুবিধাবঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য সমাজকর্মী কবি শাহেদ কায়সে মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি নুনেরটেক এলাকার মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। অবৈধ বালু উত্তোলন বন্ধের আন্দোলন মায়াদ্বীপ রক্ষা আন্দোলন এর কারণে ওই এলাকার একটি প্রভাবশালী মহল শাহেদ কায়েস এর সঙ্গে দ্বন্ধে লিপ্ত হন। ওই ঘটনার জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছর বয়সী মেয়েসহ পরিবারের ৫ জনেেক পিটিয়ে আহত করে বালু সন্ত্রাসীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনগুলোর নেত্রীবৃন্দ দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া নুনেরটেকের মায়াদ্বীপের পাঠশালাটি যাতে তার র্কাযক্রম অব্যাহত রাখতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় ও বাসদ সোনারগাঁও শাখার সমন্বয়ক ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সোনারগাঁও শাখার সংগঠক বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহবায়ক প্রদীপ সরকার, চারণ জেলা সংগঠক পরিতোষ চক্রবর্তী, সংগঠক আনোয়ার হোসেন, উদীচী সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক ভাবনা সূত্রধর, বেদেবহর ভাসমান পাঠাশালার শিক্ষক রত্না খানম, শিক্ষানুরাগী পারভেজ খসরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীলিপ কুমার দাশ ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD