বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে শিল্পপতি মোঃ বজলুর রহমানের উদ্যােগে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক,   সোনারগাঁও নিউজ :
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে  শনিবার বিকেলে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এফবিসিসিআই এর পরিচালক ও হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোঃ বজলুর রহমানের ব্যক্তিগত উদ্যােগে এ শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  শিল্পপতি মোঃ বজলুর রহমান, হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, সমাজসেবক আলী আহাম্মদ মেম্বার, নুর মোহাম্মদ, মোক্তার হোসেন, হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, মোঃ মফিজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রিপন সরকার, সমাজসেবক মোঃ আলী সিকদার, বিল্লাল হোসেন সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাউল, ডাল, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়াও শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, সুয়েটার ও চাদর সামগ্রী।
অনুষ্ঠানে  মোঃ বজলুর রহমান বলেন, প্রায় ৭’শ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, অতিতেও এ ধারা অব্যাহত ছিল, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রত্যক বিস্তবান মানুষের উচিত অসহায় ও দুঃস্থ মানুষের কল্যানে এগিয়ে আসা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD