শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

র‌্যাব ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান,  তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারিজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছেন র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১১ ও সিপিএসসি  মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রবিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণ পাওয়া যায়। তাছাড়া অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD