বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে যুবক শাহাদাতের কর্মসংস্থানে নতুন অটোরিকশা উপহার দিল এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জীবিকা নির্বাহের উৎস হিসেবে অসহায় যুবক ব্যাটারি চালিত নতুন অটোরিকশা উপহার পেল। প্রতিশ্রুতি দিয়ে অসহায় যুবক শাহাদাত হোসেনের পুর্নবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোচালক শাহাদাত হোসেন দূর্ঘটনায় আহত হয়ে প্রায় ১ বছর যাবত দূর্বিষহ জীবন যাপন করছিলেন। জাতীয় নির্বাচন পুর্বে  প্রচারনায় গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর, ব্যয়ভার বহন ও পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ওই সময় এমপি মান্নান শাহাদাতকে প্রতিশ্রুতি দিয়ে বলেন শাহাদাত সুস্থ হয়ে ওঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন তিনি। তাকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সেই প্রতিশ্রুতি পালন করেছেন এমপি মান্নান। এছাড়াও এর আগে বিভিন্ন সময়ে এমপি মান্নানের নির্দেশনায় অসুস্থ শাহাদাতের পাশে দাঁড়িয়েছিলেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং প্রবাসী বন্ধমহল ।
শুক্রবার সকালে মছলন্দপুর গ্রামের অটোচালক মোঃ শাহাদাত হোসেনের বাড়িতে গিয়ে তার পুর্নবাসন ও কর্মসংস্থানের জন্য এমপি মান্নানের দেয়া উপহার একটি নতুন ব্যাটারি চালিত অটোরিক্সার চাবি শাহাদাতের নিকট হস্তান্তর করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আজহারুল ইসলাম মান্নানের  রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু সোনারগাঁ উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি মোঃ আমির হোসেন, বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার, সহ-সভাপতি শামসুদ্দিন মুকুল, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামান, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, মোঃ জোবায়ের আহমেদ সামি সহ মছলন্দপুর গ্রামের যুব সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অটোরিকশা পেয়ে শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দূর্ঘটনার পর তিনি দিশেহাড়া হয়ে পড়েছিলেন। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহায়তায় চিকিৎসা, সংসারের ব্যয়ভার এবং এখন নতুনভাবে কর্মসংস্থান শুরু করার সুযোগ পাওয়ায় তিনি ও তার পরিবার নতুন করে আশার আলো দেখছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD