সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। সোমবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে সোমবার বিকেলে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁওয়ের কাঁচপুরে এক হত্যাকান্ডের ঘটনায় সোনারগাঁও থানায় মামলার এজাহারভূক্ত আসামি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রোববার রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার বিকেলে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত সামসুল ইসলাম ভূঁইয়াকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। কাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD