রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

বারদীতে জোরপূর্বক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি শিক্ষা প্রতিষ্টান থেকে দীর্ঘদিনের পুরনো গাছ কেটে নিয়ে টেন্ডার বিহীন জোর পূর্বকভাবে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে সাইদ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলার বারদি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় গত দুই দিন ধরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
নাম প্রকাশে অনেচ্ছুক এলাকাবাসী জানায়, শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বারদী নাগপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে সাইদ সরকার স্কুলের পুরনো (সরকারি) গাছটি কেটে নিয়ে গেছে। তারা বলেন, এর আগেও কয়েক দফায় তিনি বারদী স্কুল এন্ড কলেজ থেকে গাছ কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে। গাছ কাটায় বাধা দিতে গেলে তিনি এলাকাবাসীকে মামলা-হামলা ও প্রাণ নাশের হুমকি দিয়ে থাকেন। সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক, তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারেনা।

অভিযুক্ত সাইদ সরকার বলেন, আমি বারদী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য। গাছ কেটেছি তাতে সমস্যা কি? কলেজের অধ্যক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করবে বলতেই তিনি জানান, অধ্যক্ষ সাহেব আমার বিরুদ্ধে অভিযোগ করে কিছু করতে পারলে করুক!

এদিকে কলেজের একটি পুরানো গাছ কাটা নিয়ে গত দু’দিন ধরে এলাকায় বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

বারদী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, সাইদ সরকার স্কুল এন্ড কলেজ কতৃপক্ষের অনুমতি ছাড়াই গাছ কেটে নিয়ে গেছে। তিনি বলেন, সরকারি গাছ কাটতে হলে অবশ্যই উপজেলা প্রশাসন বরাবর দরখাস্ত করতে হবে। বিনা অনুমতিতে গাছ কেটে নেয়ায় আমি সাইদ সরকারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বরাবর আজই লিখিত অভিযোগ দায়ের করবো।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD