সোনারগাঁও পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ এমপি আজহারুল ইসলাম মান্নানের
সোনারগাঁও নিউজ
১৭ অক্টোবর ২০২৬ , ৪:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শনিবার বিকেলে এমপি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি কাপড় হস্তান্তর করা করেন।
এ সময় এমপির সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ।