শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।  বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে নির্মিতএ স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধনকালে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন,স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়ার মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আমরা যখন এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পেরেছি, তখন এটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্ম যেন এই স্তম্ভ দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সেটিই আমাদের মূল লক্ষ্য।
সাংসদ আরো বলেন, এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
স্বাধীনতা স্মৃতি স্তম্ভটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এছাড়া পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD