নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে।
এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগে ভর্তিকৃত রোগীদের জন্য আয়োজন করা হয় উন্নত মানের খাবারের।
এছাড়াও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী অন্ত:বিভাগে ভর্তিকৃত রোগীদের সেবার মান, পরিবেশ এবং খাবারের মানের খোঁজ নেন। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
এছাড়াও বাঙালি জাতির অসীম অর্জনের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে আলোক সজ্জা করা হয়।
আপনার মতামত দিন