বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

১৯৩ টি চোরাই মোবাইলসহ চোরাকারবারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মোবাইল চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি দল।  বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে বুধবার কাঁচপুর এলাকায় রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৩ টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুরের ছেংগারচরের হাজীপুর এলাকার মো. ছানাউল্লাহর ছেলে মো. জুয়েল (২৯), মান্দারতলী এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোক্তার হোসেন (৩৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে বুধবার রাতে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩ টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মোবাইল চোর চক্রের দুই সদস্যকে র‌্যাব সোনারগাঁও থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD