সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

৫ই আগষ্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন-খাইরুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, ৫ই আগষ্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন। ফ্যাসীবাদি সরকারের আমলে তারা আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা ও জেলে দিতে আওয়ামীলীগকে উষ্কে দিয়েছে। আজ তারাই আমাদের সঙ্গে মিশে গেছে। তাদের চিহ্নিত করে তাদের অপকর্মের জবাব দেওয়া হবে।

শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভার নতুন টিপরদী এলাকায় যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও পৌর যুবদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

সোনারগাঁও পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁও পৌরসভা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আল আমিন, আবু সালেহ মুছা,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা অলি আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব আরো বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী ও জেল, জুলুমের শিকার নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। কেউ বিএনপির রাজনীতি করলেই সেই ব্যাক্তি বিএনপি নয়। তাদের বিগত দিনের আমলনামা আমাদের কাছে আছে। আমলনামা দেখে দেখে তাদের মূল্যায়ন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD