রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

ছিনতাইকৃত সুতা ভর্তি কন্টেইনার সোনারগাঁয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া সুতা ভর্তি কন্টেইনার সোনারগাঁ থেকে উদ্ধার হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা বেলাব এলাকা থেকে সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এটি উদ্ধার করে। এর আগে বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার বরপা থেকে সুতা ভর্তি কন্টেইনার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কন্টেইনারের চালক মনির হোসেন ফারুক জানান, কন্টেইনারটি চট্টগ্রাম থেকে সুতা ভর্তি করে ময়মনসিংহ জে এল ফ্যাশন এর উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে তার পরিচিত এক বন্ধুর সাথে দেখা হলে সে রূপগঞ্জের বরপা যাবে বলে তার গাড়িতে ওঠে। বরপা আসার সাথে সাথে সে সহ চার পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র ঠেকিয়ে বরপা থেকে সোনারগাঁয়ের কাহেনা বেলাব এলাকায় নিয়ে যায়। পরে তাকে কন্টেইনার থেকে বের করে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে। কন্টেইনারে থাকা ২শ’ ১৫ ব্যাগ সুতা থেকে ১ শ’ ১৪ ব্যাগ সুতা ছিনতাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে কন্টেইনারের চালক। ছিনতাইকৃত সুতার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম হোসেন জানান, গাড়ির মালিক মোবাইলে লোকেশন ট্র্যাক করে গাড়ির অবস্থান জানতে পেরে চালককে ফোন দিয়ে না পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD