প্রচ্ছদ

সোনারগাঁওয়ে সিকার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী

সোনারগাঁও নিউজ ২১ নভেম্বর ২০২৬ , ১০:১৮ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোনারগাঁও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (সিকা) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সোনারগাঁও সরকারি কলেজে এ পরীক্ষা শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত পরিক্ষা চলে।
সিকা সূত্রে জানা গেছে, সংগঠনটির অধীনে উপজেলার ৩৪টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এর মধ্যে নানা সীমাবদ্ধতার কারণে এ বছর পাঁচটি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়নি। বাকি ২৯টি সদস্য প্রতিষ্ঠানের মোট ৮৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
প্রথম দিনে শনিবার পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা ও ইংরেজি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণিত পরীক্ষা নেওয়া হয়।
সিকা সভাপতি ও খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা বলেন, উপজেলার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সিকা নিয়মিত কাজ করে যাচ্ছে। এ বছর সোনারগাঁও কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা)’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়নে পরিচালিত উপজেলার অন্যতম সংগঠন সিকা’র সভাপতি ও খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা আরও বলেন, সংগঠনটিতে উপজেলার মোট ৩৪ টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। নানা সীমাবদ্ধতার কারণে মোট ৫ টি স্কুল এ বছর অংশগ্রহণ করেনি। বাকী ২৯ টি সদস্য স্কুলের মোট ৮৩৭ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ গ্রহণ করে।
প্রথম দিন মোট তিনটি বিষয় পরীক্ষা হয়। প্রথম দিনের প্রথম ভাগে সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত বাংলা ও ইংরেজি এবং দ্বিতীয় ভাগ দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, সিকা’র প্রধান উপদেষ্টা এবং সোনারগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজ, উপদেষ্টা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি রহমান মুজিব, সাধারণ সম্পাদক সিকান্দার আলী মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেনসহ সকল সদস্য আর অভিভাবকদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আয়োজিত এ বৃত্তি পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে করতে পারায় মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া। যেন ভবিষ্যতেও এই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এর ধারাবাহিক আয়োজন সম্পন্ন করতে পারি সংশ্লিষ্টদের কাছে সে প্রত্যাশা করি।