বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উক্ত সভায়  জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনার এবং নিবন্ধন প্রক্রিয়া সরেজমিনে দেখা এবং নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম পর্যালোচনা ও আলোচনা করা হয়।
অতিথি হিসাবে পরিদর্শনে ইউনিসেফ এর সিভিল রেজিস্ট্রেশন, পরিসংখ্যান এবং আইনি বিশেষজ্ঞ ও শিশু সুরক্ষার প্রতিনিধি ভাস্কর মিশ্র, সাবেক কেবিনেট সচিব ও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় এর প্রজেক্ট ডাইরেক্টর, এবং ইউনিসেফএর কান্ট্রি কো-অরডিনেটর মজিবুর রহমান ,  কান্ট্রি কো-অরডিনেটর ও সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম, কান্ট্রি কো-অরডিনেটর মোঃ ময়েনউদ্দিন।
আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রেজওয়ান-উল-ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ইউপি সচিব মফিজুর রহমান সুমন ও ইউপি সদস্যগন। অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন ডাঃ সাবরিনা হক, মোঃ সফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্ম প্রক্রিয়া মানচিত্র সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি সচিব।
জন্ম প্রক্রিয়া মানচিত্র অনুযায়ী কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালিত হচ্ছে। প্রতিমাসে যে গর্ভবতীদের তালিকা সরবরাহ করে সেটা যাতে সঠিক ভাবে এবং সঠিক সময়ে তথ্য প্রদান করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু কার্যক্রম সন্তোষজনক বলে অতিথিবৃন্দ মত প্রকাশ করেন ও মডেল ইউনিয়ন হিসাবে স্বীকৃতি প্রদান করেন এবং শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ৪৫ দিনের মধ্যে একটি শিশুর জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD