বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

ব্যানার ফেস্টুন ছিড়ে রাজনীতিকে দমানো যাবেনা, আমি বঙ্গবন্ধুর সৈনিক- হাজী সোহাগ রনি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে সোহাগ রনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন, আমি সোহাগ রনি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ব্যানার ফেস্টুন ছিড়ে আমার রাজনীতিকে দমিয়ে রাখা যাবেনা।
মঙ্গলবার উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে দেখা যায়, সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ নেতা সোহাগ রনির মহান স্বাধীনতা দিবসের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিড়ে ফেলে দিয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী শাহ মোঃ জামাল তোতার কৃতি সন্তান সোহাগ রনি জানান, অপরাজনীতি ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কোনদিন দমন করা যায়নি,  আর যাবেও না। আমি নারায়ণগঞ্জ জেলার সিংহ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী হিসেবে বলবো যারা সোনারগাঁওয়ে এধরণের প্রতিহিংসার রাজনীতি করেন, একই রাজনৈতিক দলের নেতার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেন, তাদেরকে দেশ ও জাতির শত্রু মনে করি। তারা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। তারা কাল সাপ।
পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় সোনারগাঁও ও আশেপাশের এলাকার জনগণের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতার দোলাচালে কোন পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই চান সোনারগাঁওয়ের সাধারণ মানুষ ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD