শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুবের সভাপতিত্বে সভায়  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে সচেতনতার অভাবে এখনো অনেক শিশু এ রোগের ঝুঁকিতে রয়েছে। একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদেরও এগিয়ে এসে নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব বলেন, হাম-রুবেলা টিকা শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। গুজব বা ভুল তথ্যের কারণে কেউ যেন টিকা নিতে বিরত না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম একযোগে কাজ করলে এই কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু টিকা প্রদান নয়, বরং প্রতিটি পরিবারকে সচেতন করা। সবাই মিলে কাজ করলে সোনারগাঁও উপজেলাকে হাম-রুবেলা মুক্ত করা সম্ভব।
সভায় জানানো হয়, সোনারগাঁও উপজেলায় প্রায় ৫৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD