শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সোনারগাঁওয়ে  রাষ্টপ্রতি প্রয়াত হুসেইন মুহম্মদ এর জন্ম দিনে মিলাদ ও দোয়া

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

সাবেক সফল প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা জাতীয়পার্টির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার এরশাদ এর জন্মদিনে সোনারগাঁ উপজেলা জাপার উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি ও বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী,জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁও উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত।

এসময় এমপি লিয়াকত হোসেন খোকার স্ত্রী জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে এলাকার এতিমখানার সকল এতিম ছাত্রদের সাথে নিয়ে পারস্পরিক ভাবে বসে মিলাদে অংশ গ্রহণ করেন। পরে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও জাপা নেতাদের নিয়ে পল্লী বন্ধু এরশাদ ও তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।

সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,পৌর জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ শফিকুল ইসলাম,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান উদ্দিন চুন্নু,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দাইয়ান সরকার।

এসময় আরোও উপস্থিত ছিলেন,নারায়ণগন্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর কবির,বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক আবুল হোসেন,পৌর জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব গরীব নেওয়াজ,প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,নারী নেত্রী জাহানারা আক্তার, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারবৃন্দ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।

উল্লেখ্য ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিগত ১৪ জুলাই ২০১৯ ইং তারিখে মৃত্যু বরণ করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD