বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নে তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে বাগবাড়ি এলাকায় ড্রেজারের ৭০টি পাইপ কেটে নষ্ট করার অভিযোগ তুলে তার লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হয়। পাইপ কেটে নষ্ট করার অভিযোগ তুলে গত শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বাদি হয়ে তরিকুলসহ তার লোকজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী তরিকুল ইসলামের দাবি, বিল্লাল ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করায় এ অপপ্রচার করা হচ্ছে।

জানা যায়, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও তার লোকজনের সাথে বালু ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী তরিকুলের সাথে দ্বন্দ্ব চলছে। । এ দ্বন্দের জের ধরে ব্যবসায়ী তরিকুল ইসলাম বিল্লাল হোসেন, আনোয়ারসহ তার লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার জের ধরে তরিকুলকে ষড়যন্ত্রভাবে ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে নিজেরা পাইপ কেটে তরিকুল ও তার লোকজনকে ফাঁসানোর চেষ্টা করে।

ব্যবসায়ী তরিকুল জানান, বিল্লাল ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সোনারগাঁ থানা ও আদালতে প্রায় ৮ টি মামলা রয়েছে। এলাকার লোকজন সকলেই জানেন তারা কোন প্রকৃতির লোক। নিজেরা তাদের পাইপ নষ্ট করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এর আগেও বিল্লালসহ তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছি। পাইপ নষ্টের Annie আমরা কখনোই জড়িত না। এ কাজে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমিও একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হয়ে রিজিক নষ্ট করা আমাদের দ্বারা সম্ভব না। তৃতীয় কোন পক্ষ নষ্ট করে আমাদের ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত চলছে। সত্য মিথ্যা তদন্তে বেরিয়ে আসবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD