রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিজয় নগর এলাকায় নিখোঁজের একদিন পর রিমন(৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত রিমন নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়। উদ্ধারকৃত মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে শিশুটি হত্যাকান্ডের শিকার। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD