বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে আওয়ামীলীগের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামায়াতের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ।

শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মুক্তিযোদ্ধা ওসমান গণি, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ। এসময় সোনারগাঁও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD