শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিস্ফোরণে ৪ দগ্ধের মধ্যে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়ে গ্যাস লাইনের ছিদ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধের মধ্যে মো. আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি মঙ্গলবার রাতে তিনি মারা যান। ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০শতাংশ এবং শিফু আক্তারের দেহ ১২ শতাংশ পোড়ায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।
এর আগে ৬ ডিসেম্বর ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার আজিমউদ্দিনের ৬ তলা বাড়ির নিচতলায় নিহতের পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন ছিদ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নিহতের পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD