বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জাকের পার্টি যুবফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাকের পার্টি যুবফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত যুব সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামিম হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ।
আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব হাজ্বী রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সারা বাংলাদেশ থেকে হাজারও জাকের পার্টি যুবফ্রন্টের নেতা কর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসে জাকের পার্টি যুবফ্রন্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD