বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধারের ঘটনায়  মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার রাতে সোনারগাঁও থানায় এ মামলা হয়েছে।
মামলার বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।
র‍্যাব-১১ এর উপ- পরিচালক মো. শাহাদাত হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মো. নাজমুল মোল্লা (২৩), মোঃ সাইফুল ইসলাম (৩৪), মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), আব্দুল আহাদ (২২), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু (২৮) এবং বাদশা (৩২)।
এর আগে শুক্রবার ভোরে র‍্যাব-১১’র নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সোনারগাঁওয়ের টিপুরদী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে দুটি কনটেইনার জব্দ করে। এ কনটেইনার দুটি থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ মূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।
র‍্যাব জানায়, এ চক্রটি দেশে টিভি ও গাড়ির পার্টস ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিপণন নেটওয়ার্ক তৈরি করে। অবৈধ মাদক বিদেশ থেকে আনার পরে মুন্সিগঞ্জের শ্রীনগর, রাজধানীর বংশাল ও ওয়ারীতে ওয়্যার হাউজে রাখতেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এসব অবৈধ মাদক বিপণন করতেন। ক্ষেত্রবিশেষে ট্রাক ও কনটেইনার থেকে সরাসরি ক্রেতাদের কাছে সরবরাহ করা হতো।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD