রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলূম মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।

দোয়া অনুষ্ঠানে ঝাউচর দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশীদ নোমানী মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সার্বিক সহায়তায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরাসহ উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD