বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে অসহায় শীর্তাতদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাড়ে তিন হাজার শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ,লায়ন মাহবুবুর রহমান বাবুল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি,সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম। এসময় সোনারগাঁওয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD