শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

সোনারগাঁওয়ে নৃত্যশিল্পীকে ধর্ষণ, গ্রেফতার ৪ জন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ বছর বয়সী এক নারী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিনগত রাত একটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন ওরফে আলম (২৬)।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী ভুক্তভোগী ওই নারী নৃত্যশিল্পীর বরাত দিয়ে সোনারগাঁও নিউজকে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামের এক শিশুর গত বুধবার সন্ধ্যার পর জন্মদিন অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক নারী নৃত্য পরিবেশন করেন। পরে রাত একটার দিকে নয়াপুর বাজার এলাকা দিয়ে ফেরার পথে চোত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই গ্রেফতারকৃত ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন ওরফে আলমসহ ৭ জনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে উঠিয়ে নিয়ে পাশ্ব¦বর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহন করা হয়েছে। ইতোমধ্যেই জড়িত ৪জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD