শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে উদ্ধার হওয়া ৩৭ কোটি টাকার বিদেশী মদ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপুরদী থেকে দুই কন্টেইনার হতে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩৭ কোটি টাকার উদ্ধার হওয়া বিদেশী মদ ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে বিদেশী মদগুলো ধ্বংস করেছে র‌্যাব। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন গণের উপস্থিতিতে মদগুলো ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.শামসুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসিন, র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এর আগে গত ২৩ জুলাই র‌্যাবের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে টিপুরদী এলাকায় অবৈধভাবে আমদানিকৃত দুইটি কন্টেইনার টেইলার হতে তল্লাশী করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬,৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। পরে এ অবৈধ চালান আমদানী কারবারের সাথে জড়িতদের ঢাকার ওয়ারী বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ দেশী এবং বিদেশী মুদ্রা আটক করা হয়।  অভিযানে মো. নাজমুল মোল্লা, মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই সকালে বিমান বন্দর এলাকা হতে এই চক্রের হোতা আব্দুল আহাদকে  গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  গ্রেপ্তারকৃতরা মাদক আমাদানি ও বিপণনের সাথে জড়িত বলে তথ্য প্রদান করে।

সংবাদ সম্মেলনে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সোনারগাঁও নিউজকে জানান, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টোলারেন্স ঘোষণা করেছে। সেই জিরো টোলারেন্সকে সামনে রেখেই র‌্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে।  যেখানে মাদক থাকে সেখানে অবৈধ অস্ত্রসহ নারী পাচারের মতো নানা অপকর্ম হয়ে থাকে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি সেক্টরে মাদকের প্রভাব পড়ছে।

তিনি আরো বলেন, মাদকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD