সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে ছিনতাইকারী গ্রুপের মূলহোতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সক্রিয় সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদার (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এসময় তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র সুইচ গিয়ার উদ্ধার করা হয়।  রোববার সন্ধ্যায়  উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত  সায়মন হাওলাদার মোগরাপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে। তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ছিনতাইকারী চক্র সক্রিয়ভাবে ছিনতাই করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্ত করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, র‌্যাব সদস্যরা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে  থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নিয়ে তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD