প্রচ্ছদ

খেলা হবে — এইচ এস সরোয়ারদী

সোনারগাঁও নিউজ ৩১ অক্টোবর ২০২২ , ৮:৪০ এএম প্রিন্ট সংস্করণ

খেলা হবে

এইচ এস সরোয়ারদী

খেলা হবে, এই কথাটি
হাত নেড়ে কেউ বলে
এই খেলাটা কোথায় হবে
ডাঙায় না জলে ?

মস্ত বড় খেলা হবে
জানি না কোন ময়দানে
কেউবা বলে খেলা হবে
সোহরাওয়ার্দী উদ্যানে।

খেলা হবে, এই কথাটি
শুনছি অনেকখানে
এই খেলাটা কিসের খেলা
যে বলে সেই জানে।