শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 

মনির হোসেন,  জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ আলাউদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক বস্তাভর্তি গাঁজাসহ তাকে গ্রেফতার করে তালতলা পুলিশ কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত আলাউদ্দিন সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের  গঙ্গাপুর  কালিবাড়ি এলাকায় মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়,  তালতলা পুলিশ তদন্তের কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী ও এ এস আই ইলিয়াস আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ভোর  সাড় ৪ টায় সাদিপুর ইউনিয়নের  গঙ্গাপুর  কালিবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আলাউদ্দিন নামের এক মাদক কারবারির ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২০ কেজি গাঁজাসহ আলাউদ্দিনকে গ্রেফতার করে।
তালতলা পুলিশ তদন্তের কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মাদকবিরোধী অভিযান চালিয়ে আলাউদ্দিন নামে গাঁজাসহ গ্রেফতার করা হয়। আলাউদ্দিন ওই এলাকার শীর্ষ মাদক কারবারি।  গাঁজা বিক্রির জন্য বাড়িতে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত)  আহসান উল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির গ্রেফতারে থানায় মামলা নেয়া হয়েছে।  তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD