মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

জাতীয় বিজ্ঞান বিতর্কে  নারায়ণগঞ্জ আইডিয়াল হাই স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানেই মুক্তি স্লোগানে শুরু হয় দিনব্যাপী তর্কযুদ্ধ। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে উন্নতির পথে হাঁটার যৌক্তিকতা প্রমাণে নানা কথামালায় দিনটিকে প্রাণবন্ত করে তোলে অংশগ্রহণকারী স্কুলপড়ুয়া বিতার্কিকরা।
শনিবার নারায়ণগঞ্জে ৬টি স্কুলে বিতর্কিকরা উপস্থিত সবাইকে অবাক করে দুই পক্ষের বক্তারা। ‘বিএফএফ- সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এবারের উৎসবে অংশ নেন ৬৪ জেলার ৫২০ স্কুল ।
জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল হাই স্কুল।  রানার্সআপ হয়েছে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়। এতে আরও অংশ নেয়  ইসলামিক এডুকেশন ট্রাস্ট সরকারি (আই.ই.টি) উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ বিদ্যা নিকেতন হাই স্কুল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, মগ্যান বালিকা উচ্চ বিদ্যালয়।  সেরা বক্তা নারায়ণগঞ্জ আইডিয়াল হাই স্কুলের বিতর্কিক মেজবাউল করিম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সাংবাদিক ও
বিজ্ঞান লেখক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার।
নারায়ণগঞ্জ সুহৃদ সমাবেশ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ কাশেম জামাল।
নারায়ণগঞ্জ সুহৃদ সমাবেশ  সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ  আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ আইডিয়াল হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য লিয়াকত আলী, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলী সবুজ, সুহৃদ শেখ রাব্বি হোসেন বাঁধন, শেখ জান্নাতুল রাইয়ান অনাবিল প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ প্রতিযোগিদের মধ্যে ক্রেস ও সনদ পত্র তুলে দেন অতিথিরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD