বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের উদ্যোগে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  লিয়াকত হোসেন খোকা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু আসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তাহেরপুর হাজ্বী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, মোঃ নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, ডাক্তার জহিরুল ইসলাম, রুবেল ভূঁইয়া, জাবেদ রায়হান জয়, ডা: হাসমত উল্লাহ, ডা: আজিজ মোহাম্মদ সাইফুর সাঈদ, মোঃ রকিবুল হাসান, মোঃ আইয়ুব, মোঃ জহিরুল ইসলাম, আব্দুস সালাম ভূঁইয়া, হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মুন্সী, মোঃ ইসমাইল হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলী আকবর।
এসময় স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা জাতির পিতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ‘স্বাধীন এই দেশে এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার সঙ্গে গুণগত মানের আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, সুখীময় বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।
এমপি আরো বলেন,শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকদের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD