শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে পাঁচ দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবেনা। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে এর পরিণতি ভাল হবেনা। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।

দুপুর পৌনে ১ টার দিকে কর্মসূচীতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম।

এসময় এমপি এডভোকেট আবুল কালাম বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো৷ আশা করবো আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD