সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার সহযোগীতা থাকবে-ইঞ্জিনিয়ার মাসুম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় শিক্ষাপদক ২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা পর্যায়ে যাওয়ার জন্য বাছাইপর্বের ধারাবাহিকতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনভর মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ওই ইউনিয়নের প্রতিটি সপ্রাবি’র শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের আগে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারজিয়া তাসমিম প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, শিক্ষার মান উন্নয়নে আমার পিরোজপুর ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগীতাসহ যে কোন কল্যাণকর কাজে আমি সহযোগীতা করবো।

তিনি বলেন, খেলাধূলার পাশাপাশি লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোনিবেশ করা প্রতিটি অবিভাবকের নৈতিক দায়িত্ব। স্কুলের ম্যানেজিং কমিটিতে কোন পেশীশক্তিকে ছাড় দেয়া হবেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী যোগ্য, শিক্ষিত ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অবিভাবকরাই কমিটিতে আসবে।

এসময় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাহানাজ পারভিন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, উপজেলা আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধান, লুৎফর রহমান ও ইউপি সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

দিনব্যাপী খেলা পরিচালনা করেন, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, স্বাগতিক প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী প্রধান ও কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD