মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে আশরাফুল সমর্থকদের উপর সেলিম সমর্থকদের হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চল ৯ নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে মেম্বার পদপ্রার্থী সমর্থকদের উপর হামলা চালিয়েছে তালা প্রতীকের সমর্থকরা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পিরোজপুরের ঝাউচর চার রাস্তার মোড় অটো-স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঝাউচর এলাকায় বুধবার সন্ধায়
চার রাস্তা মোড়ে আশরাফুল প্রধান আশরাফের “আপেল” প্রতীকের সমর্থকরা ৮/১০ জন ওই এলাকায় প্রচারনা চালায়। এ সময় প্রতিদন্ধি প্রার্থী  সেলিম রেজার তালা প্রতীকের সমর্থকরা শতাধিক লোকের একটি মিছিল এসে আশরাফের প্রচারনায় অতর্কিত হামলা চালায়। হামলায় মেম্বার প্রার্থী আশরাফুল প্রধান  আশরাফসহ আলীনুর ও হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত আলীনুরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়টি আমরা জেনেছি, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD