রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে সিএনজি চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতে এ রায় ঘোষনা করা হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে গাফফার ও সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি উত্তরপাড়া গ্রামের মাসুল হাসেমের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ।

নারায়ণগঞ্জ কোর্ট  পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

জানা যায়, সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের আনসর আলীর ছেলে সিএনজি চালক মো. মামুন সিএনজিসহ ২০১২ সালের ৯ জুলাই বিকেলে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ১১ জুলাই সোনারগাঁও থানায় মামুনের মা সুফিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর গাফফার ও মাসুদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনকে হত্যার কথা স্বীকার করে তারা। তাদের স্বীকারোক্তিতে ওইদিন বন্দর উপজেলার কামারবো কুচিয়ামোড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ মামুনের কঙ্কাল, হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মামুনের পরনের শার্ট ও জুতা দেখে তার পরিবার লাশ শনাক্ত করেন। দীর্ঘ ১১ বছর পর মামুন হত্যা মামলায় অভিযুক্ত  দুজনের মৃত্যুদন্ড প্রদান করে আদালত।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD