বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে সাড়ে ২৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৩ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ পারভেজ হোসেন নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত পারভেজ হোসেন কক্সবাজার সদর পৌরসভার মোহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। পরে শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম, এসআই ইমরান হোসেন আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহি বাসে তল্লাশী করা হয়। পরবর্তীতে সোমবার ভোরে বিপুল পরিমান ইয়াবাসহ পারভেজ হোসেন নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD